বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে এক বখাটে ছাত্রকে এক মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে এক বখাটে ছাত্রকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটে ছাত্রটি হচ্ছে একই কলেজের নন্দনপুর গ্রামের প্রাইমারী স্কুল শিক্ষক আব্দুল জলিল-এর পুত্র নাছিম মিয়া (২২)। পুলিশ জানায়, বাহুবল উপজেলার মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর জনৈক ছাত্রী গত ২৪ জুন দুপুরে কলেজের মূল একাডেমিক ভবনের নিচ তলার একটি বাথরুমে যায়। সেখানে উপস্থিত একই কলেজের ছাত্র নাছিম মিয়া ওই ছাত্রীকে পেছন দিক থেকে ঝাপটে ধরে। এ সময় নাছিম ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক বাথরুমে নিয়ে যাবার চেষ্টা করে। এ অবস্থায় ওই ছাত্রী চিৎকার শুরু করলে আশপাশ থেকে ছাত্রছাত্রীরা এগিয়ে এলে লম্পট নাছিম পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষকে অবগত করা হয়। কলেজ কর্তৃপক্ষ নাছিমের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় দুপুরেই ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার উক্ত অভিযোগটি থানায় প্রেরণ করলে সোমবার রাত ১১টার দিকে বাহুবল থানার এস.আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ নন্দনপুর বাজারে অভিযান চালিয়ে অভিযুুক্ত নাছিম মিয়াকে আটক করে। গতকাল মঙ্গলবার আটক নাছিম মিয়াকে পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নামজুল হক-এর মোবাইল কোর্টে হাজির করে। এ সময় নাছিম তার দোষ স্বীকার করলে আদালত নাছিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো একদিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com