বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে শাহ আলমগীর (৩০) নামের এক ব্যক্তির তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে মাছের হ্যাচারি ও গবাদি পশু পালনের খামারে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার এস আই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শিশু মিয়ার লিজকৃত মাছের হ্যাচারি ও গবাদি পশু পালনের খামারে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন শাহ আলমগীর। তিনি বানিয়াচং উপজেলার কুর্শি খাগাউড়া গ্রামের শাহ খোরশেদ আলীর পুত্র।আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন এসআই গৌতম সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com