বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে চেয়ারম্যান ও মেম্বার গ্র“পের সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান মেম্বারসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে উপজেলার চারিনাও গ্রামে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লামাতাশী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু ও ইউপি মেম্বার আব্দুর রহিম ময়নার মধ্যে গ্রাম্য মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু ইউপি মেম্বার আব্দুর রহিমের একটি প্রকল্পের টাকা ছাড় দিতে টালবাহানা করেন। এ নিয়ে গতকাল সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত দুখু মিয়া (২২), আলকাস মিয়া (২৩), কাছম আলী (৩০), শামছু মিয়া (৩২), মতলিব মিয়া (৬০), জাহির মিয়া (৩৫), ফেরদৌস মিয়া (৩৫), আল আমিন (২০), আব্দুল হাইয়ূম (৪৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com