বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ॥ কিশোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৫ বা পড়া হয়েছে

শামসুদ্দিন রাজন ॥ আজমিরীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জলসুখা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর জেলার ইসলামপুর থানার বাসিন্দা ইব্রাহিম কাজের সুবাদে প্রায় ৬ মাস যাবত জলসুখা গ্রামে বসবাস করছে। এতে করে ওই শিশুর পরিবারের সদস্যদের সাথে ইব্রাহিম এর সখ্যতা গড়ে উঠে। সেই সুযোগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশুকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তার ঘরে নিয়ে যায়। শিশুটি বাড়ীতে ফিরে আসলে তার মা লক্ষ্য করে ওই শিশু বিধ্বস্ত অবস্থায় রয়েছে। পরে তার মা আশংঙ্কা করে শিশুটি ধর্ষণের শিকার হতে পারে। এই আশংঙ্কা থেকে পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসাতপালে ভর্তি করা হয়। উল্লেখ্য, লম্পট ইব্রাহিম মাটি কাটার মেশিনের হেল্পার হিসেবে কাজ করতে করত। সে ওই গ্রামের ইলিয়াস মিয়ার বাড়িতে বসবাস করত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com