বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে নির্বাচন ২৭ ডিসেম্বর

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২২-২০২৩ সেশনের নির্বাচনী তফশীল ঘোষণা করা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী তফসীল ঘোষণা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। তফসীল অনুযায়ী ভোট গ্রহণ ২৭ ডিসেম্বর, মনোনয়ন ফরম সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর, জমা দান ১৬ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর। কার্যকরি কমিটির ১৩টি পদের মধ্য ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সহকারি নির্বাচন কর্মকর্তা জহুরচাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন ও এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজান। বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সহ-সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, প্রচার সম্পাদক শামিম চৌধুরী, সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী, শাহ মস্তোফা কামাল, এম শামিম আহমেদ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com