বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ॥ নলিনী কান্ত রায় নিরু সভাপতি শংখ শুভ্র রায় সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, প্যূণ্যব্রত চৌধুরী বিভূ, জগদীশ মোদক, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, হীরেন্দ্র দত্ত প্রমূখ। সম্মেলনে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ৫টি পৌরসভার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে শুরুতেই এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে পূজা উদযাপন পরিষদের প্রয়াত নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। গীতা পাঠের পর অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভার সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরীর সভাপতিত্বে জেলার ৯টি উপজেলা ও ৫টি পৌরসভার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে নিয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটি উপস্থিত সকলের সম্মতিক্রমে অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরুকে পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও শংখ শুভ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com