বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গরু চোর চক্রের দ্ইু সদস্যকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃত গরু চোর চক্রের দুই সদস্যকে আদালতে নিয়ে যাওয়া হলে গরু চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে শরীফখানী এলাকার সাবাজুর রহমান এর গোয়ালঘরের তালা ভেঙ্গে দুইটি গরু চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্রটি। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে ছায়া তদন্তে নামে থানা পুলিশ। এরই প্রেক্ষিতে ওসি মোহাম্মদ এমরান হোসাইন’র নেতৃত্বে এসআই শামছুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন ও তোহাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে চিহিৃত গরু চোর তারাসই গ্রামের কিসমত উল্বার ছেলে শফিউল্লাহ প্রকাশ সুফি মিয়া (৪৯) ও একই গ্রামের রফিক উল্বার ছেলে মোহাম্মদ আলী (৩৫) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে হাজির করা হলে তারা গরু চুরির কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, চিহিৃত চোর ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com