বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে মুরসালিন মিয়া (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মকবুল হোসেনের পুত্র। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বড় ভাই ও ভাবির সাথে অভিমান করে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা যায়। তবে তার পরিবারের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগে আসার পর দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কেউ বিষ বের করতে এগিয়ে আসেনি। পরে চিৎকার চেচাঁমেচি শুরু করলে দুই ওয়ার্ড বয় এসে বিষ বের করার চেষ্টা করে। তাদের ধারণা, সময়মতো বিষ ওয়াশ করা হতো তাহলে হয়তোবা মুরসালিন বেঁচে যেতো। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com