সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

‘তাবিজের প্রভাবে’ নিজ মেয়েকে ধর্ষণ করেন ॥ বাবার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামে কিশোরী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাবা। গতকাল বৃহস্পতিবারি (১২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় পিতা আব্দুর খালেক নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দী রেকর্ড করে সন্ধ্যায় আসামীকে কারাগারে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সেপক্টর (তদন্ত) চম্পক দাম আসামীর বরাত দিয়ে জানান, ওই কিশোরীর মায়ের সাথে খালেকের পারিবারিক মনোমালিন্য দেখা দিলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে কিশোরীর মা বাবার বাড়ি চলে যান। এ ঘটনায় আসামী খালেক তার স্ত্রীকে ফিরে পেতে কতিপয় হুজুরের কাছ থেকে তাবিজ করেন। আসামির দাবি তাবিজের প্রভাব পড়ে তার উপর, এতে তার মাথা নষ্ট হয়ে গিয়ে সে (পিতা) সহ তার বন্ধু কাদির মিলে বাড়িতে একা পেয়ে একাধিকবার নিজ কিশোরী মেয়েকে দু’জন মিলে ধর্ষণ করে।
এর আগে দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে অভিযুক্ত পিতাকে আদালত প্রাঙ্গণে হাজির করে চুনারুঘাট থানা পুলিশ। এ মামলায় অপর আসামি পিতার বন্ধু আব্দুল কাদিরকে দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে গত ১ ডিসেম্বর ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে পিতা ও তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ৭ ডিসেম্বর বিকেলে কিশোরীর পিতাসহ দুইজনকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯), সিপিসি-১ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল। ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে কিশোরী বাদী হয়ে চুনারুঘাট থানায় পিতাকে প্রধান আসামি করে পিতার বন্ধুসহ দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার আলীনগর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ভিকটিম কিশোরীর পিতা আব্দুল খালেক(৪০) ও তার বন্ধু একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে আব্দুল কাদির (৪২)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com