বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলায় ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন সিভিল সার্জন ডাঃ একে এম মোস্তাফিজুর রহমান।
কলিম উল্লা শিকদারের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। এ ছাড়াও প্রেসব্রিফিংয়ে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ জুন জেলায় ৩ লাখ ৪১ হাজার ৩৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৭১৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৩২ জন। আর এ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৫২০ জন এফপিআই, এফডব্লিউএ, এফডব্লিউভি ও স্যাকমো, ২১৫ জন সিএইচসিপি ও ৩ হাজার ৭২৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। তাছাড়া ১ হাজার ৮৮৬টি ইপিআই কেন্দ্রের স্থায়ী, অতিরিক্ত ও আইটরিচ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙ্গের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com