মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় ধাপের নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওই ইউনিয়নে মোট ১৩,১৯৮ জন ভোটারে মাঝে ৯৯৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সে অনুযায়ী এক জন প্রার্থীকে তার জামানত ফেরত পেতে হলে কমপক্ষে ১২৪৫ পেতে হবে। কিন্তু আবুল কাশেম (চশমা প্রতীক) ৯০০টি ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এছাড়া লোকড়া ইউনিয়নের কায়সার আহমেদ শামীম (আ’লীগ বিদ্রোহী), মীর জালাল (আ’লীগ বিদ্রোহী) ও আজমান আলী (স্বতন্ত্র)। রিচি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত কাজল আহমেদ। তেঘরিয়া ইউনিয়নে নজরুল ইসলাম। গোপায়া ইউনিয়নে চৌধুরী মিছবাহুল বারী (স্বতন্ত্র) ও জহিরুল ইসলাম সেলিম (স্বতন্ত্র)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com