বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে আরিফ আহমেদ রূপম ও তার স্ত্রী নিলুফা ইয়াছমিন কলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসারের তারা মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা আফজালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাওরাঞ্চলের এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় নামার বিষয়টি আলোচনায় এসেছে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দু’জনেই এলাকায় ভোট চাইছেন। তাদের পৃথকভাবে প্রচারণায় যেতে দেখা যাচ্ছে।
লাখাই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার ৪’শ জন। চেয়ারম্যান পদে এখানে ৯ জন প্রার্থী হয়েছেন। চতুর্থ ধাপে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com