মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিঘলবাক ইউনিয়নে এগিয়ে রয়েছেন প্রবাসী হাজী আব্দুল গফফার সাহিন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দিঘলবাক ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন লন্ডন প্রবাসী হাজী মোঃ আব্দুল গফফার সাহিন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। এ ব্যাপারে দিঘলবাক ইউনিয়নের বাসিন্দা মাহমুদ মিয়া জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনের আর মাত্র দুইদিন বাকি। ইউনিয়নের সর্বত্র এখন চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চুলছেড়া বিশ্লেষণ। প্রত্যেক প্রার্থীর ব্যক্তিগত জীবন ও অতীত-বর্তমান কর্মকান্ড নিয়েও অনেকে আলোচনায় মগ্ন হচ্ছেন। আর এসব আলোচনায় প্রাধান্য পেয়েছেন হাজী মোঃ আব্দুল গফফার সাহিনের নাম। লন্ডন প্রবাসী সাহিনকে ইউনিয়নের নারী-পুরুষ পছন্দের তালিকায় উপরের দিকে রেখেছেন। এবারের নির্বাচনে হাজী মোঃ আব্দুল গফফার সাহিনের বিজয়ের সম্ভাবনা দেখছেন তিনি। ইউনিয়নের বাসিন্দা কামরুল জানান, হাজী আব্দুল গফফার একজন লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তি। একজন ভাল মানুষ। আর ভাল মানুষ হিসেবে ভোটারদের মুখে তার নাম উচ্ছারিত হচ্ছে বেশি। এবারের নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ধারণা তিনি এবারের নির্বাচনে চমক দেখাতে পারেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com