বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ জীবনের প্রায় শেষ প্রান্তে চেয়ারম্যান পদে একটিবারের জন্য সুযোগ চান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমদাদুল

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী নেতা আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী। তিনি দীর্ঘদিন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি তার নিজ গ্রাম ছাড়াও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। এলাকায় শিক্ষিত, ন্যায় বিচারক ও ভালো মানুষ হিসেবে আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর রয়েছে সুখ্যাতি। এ জন্য নির্বাচনে কালিয়ারভাঙ্গা ইউনিয়নবাসী তাকে বিপুল ভোট দিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী বলেন, ‘জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি আওয়ামী লীগের রাজনীতি করে। ইউনিয়নের জনগণ গত নির্বাচনেও আমাকে বিপুল ভোট দিয়েছেন। জনগণের ফলাফলে আমি এগিয়ে থাকলেও সেই নির্বাচনে ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছিল। এজন্য আমি ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। বয়সের ভারে এখন আমি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হয়তো এটিই হবে আমার শেষ নির্বাচন। তাই শেষ নির্বাচনে ইউনিয়নবাসীর কাছে একটিবার সুযোগ চাই। আমাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি নির্বাচিত হয়ে কালিয়ারভাঙ্গা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।’ -বিজ্ঞপ্তি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com