শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পুকড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বদল ॥ নানু মিয়ার পরিবর্তে শামরুল ইসলাম

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ইউনিয়নটিতে আগে মনোনয়নপ্রাপ্ত মোঃ নানু মিয়ার পরিবর্তে হাফেজ মোঃ শামরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়। এ বিষয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা হয়। হাফেজ মোঃ শামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, মাদানীগঞ্জ বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ওসমানী স্মৃতি পরিষদের সাবেক সহ-সভাপতি ও দরিদ্র শিশু ক্যান্সার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। দলীয় কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং একজন দক্ষ সংগঠক ও সামাজিক পঞ্চায়েত ব্যক্তিত্ব হিসেবে সুনাম রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com