সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ নাসিব ও গেইন আয়োজিত ৩দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রোভমেন্ট ন্যাশন (গেইন) এবং নাসিব কর্তৃক একক, ক্ষুদ্র ও মাঝারী খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য পুষ্টি, খাদ্য নিরাপদতা এবং ব্যবসা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩দিনব্যাপি প্রশিক্ষণের আলী ইদ্রিস হাই স্কুলের হল রুমে গতকাল অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন নাসিব হবিগঞ্জ প্রেসিডেন্ট শফিকুল বারী আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার বর্ণালী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য শিক্ষা ও পল্লী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নাসিব হবিগঞ্জের ভাইস প্রেসিডেন্ট ও আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। প্রশিক্ষনে সান বিজিনেস নেটওয়ার্ক এর ভারপ্রাপ্ত ন্যাশনাল কোরডিনেটর এস এম মাহমুদুল হাসান, জুনিয়ার কনসালটেন্ট শিমুল গুপ্ত, প্রশিক্ষক দেবজিৎ সাহা, বাদন বনিক, লিটন সরকার, মোঃ ফারভেজ হোসেন, সাজ্জাদুল ওয়াসিম ও মোছাঃ খায়ফুন্নাহার দায়িত্ব পালন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, হ্যাপি রানী তালুকদার, মোছাঃ মাহফুজা আক্তার, মোঃ হেলাল মিয়া ও জলকিস আক্তার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নাসিবের পাশাপাশি সরকারের সর্বাত্বক সহযোগিতা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com