শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা ॥ ২ ব্যক্তি আহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রিটিশ টোব্যাকো কোম্পানির সিগারেট বহনকারী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ ১১-৫৪৮১) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ মৎস্য সম্প্রসারণ কেন্দ্রের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে গাড়ির চালক ভিতরে আটকা পড়েন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে একটি ইউনিট গাড়ীর ভেতরে আটকে থাকা চালক আব্দুল কাদের (৪৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর আগে হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে জনতা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার হাবিবউল্লাহ এর সত্যতা নিশ্চিত করেন। চুনারুঘাটে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা আদায় স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ ও দূর্গাপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানে নতুন ব্রীজ এলকার বকুলফুল ফুড এন্ড সুইট কে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা, অনেকদিনের পুরোনো তৈল ব্যবহার, অনুমোদনবিহীন রং ব্যবহার, মুল্যতালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা ও দূর্গাপুর বাজারের বিসমিল্লাহ সুইট এন্ড বেকারীকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্র¯‘ত, অনুমোদনবিহীন রং ব্যবহার, পন্যর গায়ে মেয়াদ মুল্য না থাকার কারনে ১৪ হাজার জরিমানা করা হয় । অভিযানে সহায়তা করেনে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com