বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

নবীগঞ্জে বলদি বিল থেকে জোরপূর্বক মাছ চুরির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গয়াহরি মৌজার বলদি বিলের খাজনা পরিশোধ করে ১৪২৮ বাংলা সন থেকে ১৪৩০ বাংলা সন পর্যন্ত ইজারা গ্রহন করেন উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত মকরম ইল্লা পুত্র ছানু মিয়া। সরকারের পক্ষে দখল বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন। দখল পাওয়া ছানু মিয়াসহ তাঁর সমিতির লোকজন ওই বিলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনাসহ প্রাকৃতিক মাছ আহরনের জন্য দলকাটা দিয়ে মাছ চাষ শুরু করেন। গত সোমবার ৩০/৪০ জন ব্যক্তি বিলে জোর পূর্বক মাছ নিয়ে যায়। তাদের বাঁধা দিলে ও আশ-পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যান। পরে ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে। আদালত বিলে ১৪৪ ধারা জারি করে। অভিযুক্তরা ১৪৪ ধারার নোটিশ পেয়ে বাদীর উপর ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে এবং গতকাল বিকেল পর্যন্ত দলবদ্ধ হয়ে লীজকৃত বিলের গিয়ে ইজারাদরকে মারধর এবং অভিযুক্তরা বিলের রুই, কাতলা, মৃগেল, ঘাসকাপ, ব্রিগেড, সিলভারকাপসহ দেশীয় প্রজাতির শিং মাগু ও কৈ, শৌল, বোয়ালসহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মাছ নিয়ে যায়।
এ ঘটনায় ছানু মিয়া বাদি হয়ে ১৬ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com