বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০১৪
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে ১৫৯ বছর আগে অধিকার আদায়ের জন্য যে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। সেই অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি হবিগঞ্জের চা বাগানগুলোতে কাজ করা ৩০ হাজার সাঁওতালের। মাত্র ৬৯ টাকা মজুরী এবং সকলের কাজ না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। অথচ এদেশের কৃষির পাশাপাশি চা শিল্পের গোড়াপত্তন হয়েছিল সাঁওতালদেরই শ্রমের মাধ্যমে।
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ‘যুক্তির ধনুক দাও, মুক্তির টানে’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্ডিজিনিয়াস সোশাল ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ আদীবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলার সভাপতি স্বপন সাওতালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবির। বক্তব্য রাখেন, মনি শংকর কর্মকার, লাল সাওতাল, সনো সাওতাল, সুরেশ বেত্রা ও পিংকু সাওতাল।
‘সিধু কানু জেগেছে, বৃটিশ শাসন ভেঙ্গেছে, সাওতাল জাতীর লাগিতে এই গানে গানে সাওতালরা স্মরণ করে তাদের পূর্ব পুরুষদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com