মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আচরণ বিধি লংঘনের দায়ে কুর্শি ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১নং বিধি লংঘন করে ২০ নভেম্বর শনিবার মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহ শামসুল আলমকে ২ হাজার অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তানা হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যত প্রভাবশালীই হোক কাউকে ই ছাড় দেয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com