বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলমের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

নিরঙ্কুশ বিজয় অর্জন করায় ভোটার, নির্বাচন কমিশন ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। শনিবার সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই কৃতজ্ঞতা জানিয়েছেন। এতে বদরুল আলম বলেন, সম্মানিত সকল ভোটার, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় জেলা ক্রীড়া সংস্থার সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ জন্য সকলের প্রতি আমার পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তিনি শুভাকাংক্ষী ও জেলার ক্রীড়ামোদীগণের প্রতি কৃতজ্ঞতা জানান। মোঃ বদরুল আলম ক্রীড়া সংস্থা তথা হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com