শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুর পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর বাহারের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি’র সাবেক ডাইরেক্টর সৈয়দ মোঃ বাহার (৬০) এর জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা সাহেব বাড়ী মাঠে তার নামাযে জানাযা অনুষ্টিত হয়। জানাযা নামাজে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শহিদউদ্দিন চৌধুরী, মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ সেলিম, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও রোকন উদ্দিন লস্কর, সাবেক চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, পারভেজ হোসেন চৌধুরীসহ শত শত মুসল্লি অংশ গ্রহন করেন। সোমবার রাত সোয়া ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সৈয়দ মোঃ বাহার শহিদউদ্দিন চৌধুরী আপন ফুফাতো ভাই এবং আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান আপন চাচাতো ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com