বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃতি শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হবিগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ রওশন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনোয়ার আলী।
পরে প্রধান অতিথি জেলার বিভিন্ন স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে ২ হাজার টাকা করে বৃত্তির টাকা তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com