শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত

  • আপডেট টাইম রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। পুলিশের অভিযানে পুরাতন দালালরা গা ঢাকা দিলেও নতুন দালালরা মাথাছড়া দিয়ে উঠেছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রটি। অভিযোগ আছে, প্রতিদিনই হাসপাতালের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় জরুরি বিভাগের সামনে দালালরা উৎপেতে বসে থাকে। গ্রামগঞ্জ থেকে রোগী এলেই ভয় দেখিয়ে প্রাইভেট ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসার নামে গলাকাটা টাকা আদায় করে। এর এক ভাগ ওই দালাল চক্র পায়, আরেকভাগ পায় হাসপাতালের অসাধু কর্মচারীরা। অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৮০ জন দালাল রয়েছে। এর মাঝে পুরুষের পাশাপাশি নারী দালালও রয়েছে। কয়েকজন রোগী জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকজন দালাল বসে থাকে। রোগী আসামাত্রই বলে, হাসপাতালে ডাক্তার নেই। তাছাড়া হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি থাকতে হবে। আমাদের কথা মতো ক্লিনিকে গেলে কম টাকায় চিকিৎসা মিলবে। এ ছাড়া হাসপাতালের কিছু কর্মচারী ও নার্সরা দালালদের সক্রিয়ভাবে সহায়তা করছে। এ বিষয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, কিছুদিনতো দালালদের দৌরাত্ব বন্ধ ছিল। শুনেছি আবার শুরু হয়েছে। তবে আমাদের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com