বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শনি মন্দিরের উন্নয়নে মেয়র গউছের ৪ লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শনি মন্দিরের উন্নয়নে ৪ লাখ টাকা অনুদান দিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও শ্মশানে লাশ নেয়ার জন্য একটি গাড়ী দেয়ার ঘোষণা দেন। গতকাল শনিবার সন্ধ্যার পর শনি মন্দিরের এক অনুষ্ঠানে মেয়র জি কে গউছ এই ঘোষণা দেন। মন্দিরের সভাপতি ও পুরোহিত ডাঃ দিলীপ কুমার আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলিপ কুমার বণিক, প্রকৌশলী ফনি ভুষন দাস ও অনুরুদ্ধ ধর শান্তনু প্রমুখ। সভায় মেয়র জি কে গউছ বলেন- ছাত্র জীবন থেকেই এই শনি মন্দিরের প্রতি আমার দৃষ্টি ছিল। যখনই প্রয়োজন হয়েছে শনি মন্দিরের উন্নয়নে এগিয়ে এসেছি। এই মন্দিরের রন্ধনশালা নির্মাণ করে দিয়েছি। বাকী উন্নয়নের জন্য আরও ৪লাখ টাকা দিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও দিব। মেয়র বলেন- নিজের জন্য নয় মানুষের জন্য রাজনীতি করি। তাই সব ধর্মের সেবক হিসেবে পৌরসভায় দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি বলেন, দেয়ালে নাম লিখতে চাই না, মানুষের হৃদয়ে থাকতে চাই। তাই পৌরবাসীর কল্যাণে যা যা প্রয়োজন তাই করে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যেই হবিগঞ্জ শহরে উন্নয়নের উৎসব শুরু হবে। এতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com