সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে পড়তে শুরু করেছে শীত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ হঠাৎ করে হবিগঞ্জে পড়তে শুরু করেছে শীত গত দুই দিন ধরে শীত পড়তে শুরু করেছে হবিগঞ্জে। দিনে গরম থাকলেও সন্ধ্যা নামতেই শীত অনুভূত হতে শুরু করে। আর গভীর রাতে নামে কনকনে শীত। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ার সঙ্গে কমতে থাকে তাপমাত্রা। আর সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি। সন্ধ্যায় শহরের বিভিন্ন জায়গায় রিকশাচালক, নারী, শিশু ও বৃদ্ধদের চাদর ও শীতের পোশাকে বের হতে দেখা গেছে। হবিগঞ্জ শহরে গত কয়েক দিন ধরে রাত ১২টা থেকে সকাল প্রায় ৭টা পর্যন্ত এমন অবস্থা চলছে। এদিকে শীতের আমেজে ব্যাডমিন্টনপ্রেমীরা খেলায় মেতেছে। পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি মাঠে গতকাল সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলতে আসা কয়েক জন বলেন, দিনে রোদের তাপ বেশ ভালোই থাকে। সন্ধ্যা হতেই বইতে শুরু করে ঠা-া হওয়া। সকালে দেখা যায় ঘন কুয়াশা। তাই এ বছর আগেভাগেই খেলা শুরু করেছি। শহরের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর এলাকার রিকশাচালক সুজন ও (টমটম ইজিবাইক চালক) মাসুক বলেন, এবার আগেভাগেই শীত পড়তে শুরু করছে। হঠাৎ করেই রাতে পৌষ মাসের শীত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com