বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের ৪টি ইউনিয়নের কাউন্সিলকে সামনে রেখে গতকাল উৎসবমুখর পরিবেশে বড়বাজারস্থ উপজেলা বিএনপির আহবায়কের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাউন্সিলে অংশগ্রহনকারী দলীয় নেতৃবৃন্দ। ১নং উত্তর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আনছার উদ্দিন ও খেলু মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সাধারণ সম্পাদক পদে ফজলে এলাহী ও ধন মিয়া এবং সাংগঠনিক পদে মিয়া হোসেন ও শফিকুল ইসলাম মনোয়ন ক্রয় করেছেন। ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আবুল কালাম, হারুন রশীদ, গৌছ চৌধুরী ও মুতি মিয়া, সাংগঠনিক পদে আবু হুরায়রা ও রুবেল মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ইউনিয়নে দিলোয়ার হোসেন বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নিবাচিত হন। ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নিয়ামুল হোসেন খান, ছামির আলী এবং নুরুল হুদা, সাধারণ সম্পাদক পদে মাসুদ আলী খান, শরীফ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল গণি, আজগর আলী এবং দিলোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি পদে মোতাব্বির হোসেন, আমজাল হোসেন, সাধারণ সম্পাদক পদে শফিউল আলম, মহসিন মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ইউনিয়নে বিনা প্রতিন্দ্বরিন্দ্বতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মিজান মিয়া। মনোনয়ন ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ বশীর আহমদ, ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, সদস্য মখুলিছুর রহমান আবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, গোপন ভোটের মাধ্যমে এ কাউন্সিল অনুুষ্ঠিত হবে। তিনি আরও জানান আগামী ১০ নভেম্বর ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন, ১১ নভেম্বর ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন, ১২ নভেম্বর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন ও ১৩ নভেম্বর ১নং উত্তর পূর্ব ইউনিয়ন বিএনপির কাউন্সি অনুষ্টিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com