সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-চুনারুঘাটের চাঁন্দপুরবস্তি এলাকার মো. শওকত আলীর ছেলে মো. তারেক মিয়া (২৫) ও একই থানার বাগারুক এলাকার আব্দুল মন্নানের ছেলে মো. জামাল হোসেন (৩০)। রোববার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এসব তথ্য জানান। এর আগে শনিবার (৩০ অক্টোবর) চুনারুঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ও আসামিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মাহফুজুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com