বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের আমিন ইকবাল ইসলামী লেখক ফোরামের সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান লেখক, সাংবাদিক ও মুফতি আমিন ইকবাল। গত শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের পঞ্চম কাউন্সিল ও সাধারণ সভায় তাকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে দেশের দুই শতাধিক লেখক অংশ নেন। গোপন ব্যালটে সদস্যদের ভোটে ২০২১-২৩ সেশনের কমিটি গঠন করা হয়।
আমিন ইকবালের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে। তিনি দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক পদে কাজ করছেন। তিনি এর আগে দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহ-সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। আমিন ইকবাল শিল্প-সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও কর্মরত আছেন। অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মুনীরুল ইসলাম। সাংগঠনিক পদে শামসুদ্দীন সাদী, অর্থ সম্পাদক এমদাদুল হক তাসনিম, শিল্প ও সাহিত্য সম্পাদক পদে সাদ আব্দুল্লাহ মামুন এবং প্রশিক্ষণ সম্পাদক পদে মিযানুর রহমান জামীল নির্বাচিত হন। প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম। ২০১৩ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সংগঠনটি যাত্রা শুরু করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com