বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৬৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য, ফরমালিনযুক্ত শুটকী ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান এর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল বিকালে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, বানিয়াচং থানার এসআই ডিএম মজিদ এর সহযোগিতায় সদরের বড়বাজারে এ অভিযান পরিচালনা পরিচালিত হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক মোঃ সেলিম মিয়া। অভিযান পরিচালনার সময় ফরমালিনযুক্ত শুটকী বিক্রিরদায়ে শুটকী ব্যবসায়ী আব্দুল করিমকে ৫ হাজার, লাইসেন্সবিহীন বেকারী পরিচালনার দায়ে বশির মিয়াকে ১০ হাজার, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে অপর ৩ ব্যবসায়ী মোঃ চনু মিয়াকে ৫শ, কদ্দুছ মিয়াকে ৫শ এবং মোছা মিয়াকে ১ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এদিকে ফল ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ফল সরিয়ে ফেলেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউর রহমান সাংবাদিকদের জানান, ফরমালিনযুক্ত ফল বিক্রি না করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। পরবর্তী অভিযানে এসবের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com