বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আলমগীর হোসেন চৌধুরী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি আব্দুর নুর, রহম আলী প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউপি নির্বাচনে নৌকার মনোনয় প্রত্যাশী প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলে দলে সভাস্থলে যোগদান করেন। সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরোদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com