শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ অসহায়দের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম সম্পা জাহান। এ সময় উপস্থিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, আইনজীবি সমিতির সভাপতি এডভোকট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বেসরকারি কারা পরিদর্শক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমূখ। সভার সভাপতি জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এম.এল.বি মেছবাহ উদ্দিন আহমেদ আর্থিকভাবে অস্বচ্ছল গরীব অসহায়দের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি সম্প্রসারণ করা সহ ব্যাপক প্রচারণার স্বার্থে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ পরিবেশনের জন্য গুরুত্বারোপ করেন। সভায় হবিগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com