বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় লোকজন বলেন মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com