সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চুনারুঘাটে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

  • আপডেট টাইম বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে চুনারুঘাটের সাংস্কৃতিক কর্মীরা সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শান্তি শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-জোটের সদস্য সচিব ধামালি চুনারুঘাটের সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তাদির কৃষাণ চৌধুরী, পদক্ষেপ গণপাঠাগারের অর্থ সম্পাদক এসএম মিজান ও ধামালি সেক্রেটারি আশিস দেব প্রমুখ। সমাবেশে বক্তারা সারাদেশে সনাতন ধর্মাবলম্বী মানুষদের হত্যা, নির্যাতন এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা জানান। তারা বলেন, অতীতে রামু, নাসিরনগর ও শাল্লার ঘটনায় দোষীদের কোন শাস্তি হয়নি। আর এর সুযোগ নিয়েছে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি। এরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এই লক্ষ্যেই তারা পরিকল্পিতভাবে নোয়াখালীর বেগমগঞ্জ ও রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বী মানুষকে হত্যা, নির্যাতন, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদ লুটপাটের ঘটনা ঘটিয়েছে। বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com