শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অধম গোপাল বাউল মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পল্লীবাংলা লোকসংগীত একাডেমি আয়োজিত অধম গোপাল বাউল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৮ অক্টোবর নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের দক্ষিণ হাটিতে অনুষ্ঠিত দুই পর্বের আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভাটি কবি, সাহিত্যিক ও বাউলদের এক মিলন মেলায় পরিনত হয়। এতে বাউল মখলিছুর রহমান আনসারির সভাপতিত্বে ও সাংবাদিক ও কন্ঠ শিল্পী এম মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এডঃ এস এম ইলিয়াস। এতে স্বাগত বক্তব্য রাখেন গীতি কবি অধম গোপাল রায়। বিশেষ অতিথি কাব্যকথা সাহিত্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি ও শিল্পী মোহাম্মদ আব্দুল বাছিত, আলী হোসেন শিল্পী গোষ্ঠীর সভাপতি, গীতিকবি এখলাসুর রহমান আজাদ ও শাহ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রাণ কৃষ্ণ গোপ।
এতে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী তাজুল ইসলাম, তাজ উদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গীতি কবি অধম গোপাল রায় এর সাফল্য কামনা করেন ।
পরে রাত ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমুলক গান পরিবেশন করেন বাউল প্রাণ কৃষ্ণ গোপ, সাংবাদিক ও শিল্পী এম মুজিবুর রহমান, বাউল মখলিছুর রহমান আনসারী, কবি ও শিল্পী মোহাম্মদ আব্দুল বাছিত, বাউল উদাসী শামসু শাহ, তাজুল ইসলাম ও তাজ উদ্দীন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com