বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নকল বিড়ি বিক্রির দায়ে ১ ব্যক্তিকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪১৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নকল বিড়ি বিক্রি করার দায়ে ১ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা দেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস রবিবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের গুজখাইর বাজারে কুষ্টিয়ার জেলার ভেড়ামারা গ্রামের মঞ্জু মিয়ার পুত্র মোঃ আকিব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪, ৪৫, ৫০ ধারার অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড ও ২৫ হাজার টাকার নকল বিড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই স¤্রাটসহ একদল পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস জানান, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এসব অবৈধ বিড়ি বন্ধে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com