নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী হলে চমক দেখাতে পারেন ক্লিন ইমেজের ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষক আওয়ামীলীগ নেতা জাকারিয়া হুসেন বকুল। ইতিমধ্যে তিনি হাটঘাট বেধে মাঠে নেমেছেন। প্রতিদিন ইউনিয়নের কোন না কোন এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষকতা পেশায় জড়িত থাকার সুবাদে ইতিমধ্যে তিনি এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন। তাছাড়া উনার কয়েকশত ছাত্র/ছাত্রী ইতিমধ্যে ভোটার হওয়ার সুবাদে এলাকায় উনার একটি শক্তিশালী কর্মী বাহিনী তৈরী হয়েছে। তাছাড়া উনার বাবা অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। যে কারনে এলাকার মানুষের কাছে রয়েছে অনেক গ্রহনযোগ্যতা।
চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হুসেন বকুল বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা এবং উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে আমার লক্ষ্য থাকবে বেশী। নৌকা প্রতিকের বিষয়ে তিনি বলেন, পারিবারিকভাবে আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান আমার বাবা সুদীর্ঘ প্রায় ১৫ বছর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়া আমি নিজেও শিক্ষা জীবনে সিলেট সরকারি কলেজে এবং এমসি কলেজে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে ছাত্রলীগের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। বর্তমানে আমি ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাই আমি শতভাগ আশাবাদি দল আমার সব কিছু বিবেচনা করে নৌকা প্রতীক দেয়া হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুদা দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ লক্ষ্যে কাজ করা আশা প্রকাশ করেন।