বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দুই গ্রামের সাথে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল শরীফ হুদার মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগ নর্থ লন্ডন শাখার সহসভাপতি নুরুল শরীফ হুদার সাথে উত্তর দেবপাড়া ও নলসুজা গ্রামবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের শরীফ নগর (উত্তর দেবপাড়া) নুরুল শরীফ হুদার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আব্দুল মালিক হাশিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগ নর্থ লন্ডন শাখার সহসভাপতি নুরুল শরীফ হুদা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছুরত আলী, আলমাছ উল্লাহ, মশাহিদ মিয়া, আব্দুল আলি, আব্দুল মুকিত, আনিছ উল্লা, রবিন্দ্র কুমার পাল, হরি পাল, যাদু বাবু, সাবেক মেম্বার আব্দুল মুহিত মুছা, নুরুল ইসলাম, শাহিন আহমদ, আব্দুল মান্নান, আব্দু মিয়া, কালাম মেম্বারসহ কয়েক শতাধিক লোকজন। মতবিনিময় সভায় উভয় গ্রামবাসী দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল শরীফ হুদা আওয়ামীলীগের মনোনয়ন পেলে তার পক্ষে একজোট হয়ে কাজ করবেন বলে আশ্বস্থ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com