বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের সফলতার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের সফলতার এক যুগ পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জের কদমতলী ফিলিং স্টেশনের পাশে দোয়া ও মিলাদ মাফিল শেষের ১ যুগ পূর্তিতে কেকে কেটে উদযাপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গাজীউর রহমান গাজী। আলোচনায় হবিগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম। এতে স্বাগত ব্যক্তব্য রাখেন, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু। বিশেষ অতিথি ছিলেন-শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম, জালালাবাদ গ্যাস ফিল্ডের ইনচার্জ মুরাদ হুসাইন, অ্যাডভোকেট আব্দুল হাই, লাল চান্দ চা-বাগানের সহকারি ব্যবস্থাপক হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেলের ইনচার্জ মোঃ ওয়াহিদুর রহমান, ঢাকা ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানাজার মোঃ সদরুল ইসলাম, হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন, আইসিবি ব্যাংকের সিলেট বন্দর শাখার ইনচার্জ মহিউদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ, স, ম আফজাল আলী, এডলিট ট্রেনিং ইন্টিস্টিউটরে চেয়ারম্যান আব্দুল আওয়াল, আওয়ামীলীগ নেতা শফিক মিয়া ভান্ডারী, হাজী আব্দুস সামাদ মেম্বার, আজাদ মেম্বার, মহি উদ্দিন, আব্দুর রহিম, স্বত্ত্বাধিকারি খালেদুর রহমান, পাবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী গাজীউর রহমান গাজী বলেন-ইতিমেধ্য আমরা সততার সাথে ব্যবসায় পরিচালনা করে দীর্ঘ এক যুগ পার করেছি। সততাই আমাদের মূল পুজি। গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ফিলিং স্টেশনের সকল কার্যক্রম চলছে। তিনি আরো বলেন, একযুগ পার করতে আমার ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সংগ্রাম করে এ পর্যন্ত এসেছে এবং মানুষের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আমাদের ফিলিং স্টেশনের সকল সেবাসমূহ। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com