বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে স্কাউটিংয়ের বিকল্প নেই-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অদম্য অগ্রযাত্রায়। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং এর কোন বিকল্প নাই। নিজস্ব অর্থায়নে দেশে পদ্মাসেতু, কর্নফুলী টানেলসহ অন্যান্য স্থাপনা নির্মান কাজ উন্নত বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা রা ও সুন্দর সুশৃংখল সমাজ গঠনে শিকদের ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং স্কাউট লিডার আলী আমজাদ মিলন ও মোঃ রুবেল মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যনার্জী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ডাঃ আফজল হোসেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, নবীগঞ্জ জে, কে সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহেলা খানম, গাজী মোহাম্মদ খালেদ, স্কাউট নেতা মাহমুদ প্রমুখ। এ সময় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুল, হাইস্কুল ও মাদ্রাসার স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন স্কাউট নেতৃবৃন্দ। পরে সকল অতিথিদেরকে নবীগঞ্জ উপজেলা স্কাউটের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com