বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ফজল মিয়া হত্যা মামলার পলাতক আসামী আউয়াল গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের ফজল মিয়া হত্যা মামলার পলাতক আসামী আব্দুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
জানা যায়, হরিপুর গ্রামের ফজল মিয়া হত্যার ঘটনায় ২০১৯ সনের ৯ নভেম্বর বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলার আসামী আব্দুল খালেকের পুত্র আব্দুল আউয়াল উচ্চ আদালত থেকে ৬ মাসের জামিন গ্রহণ করেন। কিন্তু ৬ মাস অতিক্রান্ত হবার পর সে আদালতে হাজির হয়নি। ফলে বিজ্ঞ আদালত থেকে আব্দুল আউয়ালের বিরুদ্ধে গ্রেফতারী পনোয়ানা জারী করা হয়। এরপর থেকে আব্দুল আউয়াল আত্মগোপন করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এসআই ফারুকের নেতৃত্বে পুলিশ আব্দুল আউয়ালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে নিয়ে যাবার সময় হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ প্রায় ২ঘন্টা চেষ্টার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে স্থানীয় লোকজন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com