বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শিশু ঢাকায় ইট পড়ে নিহত

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার ছয়তলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে জান্নাত আক্তার আরিফা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। সে নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। কলাবাগান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁঠালবাগান এলাকার একটি বাসার সামনে খেলাধুলা করার সময় ছয়তলা ভবনের উপর থেকে ইট পড়ে এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ওই ভবনের ছয়তলায় নির্মাণকাজ চলছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। নিহত শিশুর বাবা মামুন জানান, সকালের দিকে আমার মেয়ে বাসার সামনে খেলছিল। এসময় বাসার ছয়তলা থেকে একটি ইট আমার মেয়ের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি ওই বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার কুরাইন্না গ্রামে। বর্তমানে কাঁঠালবাগান এলাকার ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com