বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত ব্যক্তি চান আওয়ামী লীগের মনোনয়ন!

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নিয়ে প্রার্থীদের মধ্যে চলছে প্রচার-প্রচারণা। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা ইতিমধ্যে শুরু করেছেন দৌড় ঝাঁপ। এদিকে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত মিসবাহ উদ্দিন ভূঁইয়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগ রয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মিসবাহ উদ্দিন ও তার বড় ভাই নূরুল হক ভূঁইয়া পাক সেনাদের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনসহ কয়েকজন বাদি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
আদর্শবান, সৎ, নিষ্টাবান নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন কাকাইলছেও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com