বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে যুক্তরাজ্য যুবলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৬ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন ॥ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ মাগরিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপস্থিত নেতৃবৃন্দ মাইক্রো বিজনেস সেন্টারে কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিন পালন করেন। যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুক্তরাজ্য যুবলীগ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও ম্যানচেষ্টার, বার্মিংহাম এর আওয়ামীলীগ, যুবলীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com