বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বাবার মৃত্যুর সংবাদ শুনে ৯ ঘন্টার মধ্যে মেয়ে ও নাতনীর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের ৩ প্রজন্মের তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ সাজিদুর রহমান ওরফে আরজু মিয়ার মৃত্যুর খবরে মারা যান তার মেয়ে। আর মায়ের মৃত্যুর খবর শোনে মারা যান আরজু মিয়ার নাতনীও। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারে ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। তারা হচ্ছেন সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনী সৈয়দা উলফাত (১২)। স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে। এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। মায়ের মৃত্যুর সংবাদ শোনে বিকেল ৩টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাত্র ৯ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন বলে জানান উবাহাটা ইউপি চেয়ারম্যান মো. রজব আলী। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। কিন্তু স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জেনেছি যে তারা মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com