বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’দলের সংঘর্ষ পুলিশের রাবার বুলেট নিক্ষেপ ॥ আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দু’দলের সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে একজন বুলেটবিদ্ধ হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ভাদিকারা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের ইয়াকুত মিয়া ও সিদ্দিক আলীর মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে গতকাল উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রাবার বুলেটবিদ্ধ পিন্টু মিয়া (২৪) ও ফিকলবিদ্ধ সেলিম মিয়াকে (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত আব্দুল মন্নান (৫৫), সিদ্দিক আলী (৫০), আনু মিয়া (৬০) ও মঞ্জুর হককে (৪৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com