নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২১’ শুভ উদ্বোধন করে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, ”একটি পৌরসভার সার্বিক উন্নয়ন নির্ভর করে পৌরকরের উপর। পৌরকর প্রদান করা প্রত্যেক পৌর নাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য।’ তিনি আরও বলেন, ‘সম্মানিত পৌর নাগরিকবৃন্দ পৌরকর প্রদান করে সম্মাননা সনদ ও আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করে পৌর পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ সফল ও সার্থক করবেন বলে আমি দৃঢ় আশাবাদী। ‘তিনি গতকাল ২৬ সেপ্টেম্বর রবিবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে উপরোক্ত কথাগুলো বলেন। ‘আমরা সবাই দেবো কর, নবীগঞ্জ পৌরসভা হবে স্বনির্ভর’। এই শ্লোগানকে প্রতিপাদ্য করে স্বাস্থ্যবিধি মেনে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান মাখন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজল আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া, উত্তরা ব্যাংক কর্মকর্তা আল আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক ও অরুণ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, সাটলিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা বণিক, কার্য সহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক দীপংকর সরকার, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায় ও ইকবাল হোসাইন-সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারী বৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ। উল্লেখ্য, মেলায় করদাতাদের উৎসাহিত করতে সম্মানীত করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা সনদ ও ১০% রিবেট সুবিধা। ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর আজ প্রথম দিনে সম্মানিত পৌরকরদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত সেবা সপ্তাহ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। যেসব সম্মানীত পৌরকরদাতা পৌরকর পরিশোধ করেন নাই, তারা নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে ১০% রিবেট সুবিধা সহ আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ গ্রহণ করবেন বলে পৌর কর্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।