শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে “নদী পরিভ্রমণ” এ বক্তারা ॥ শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপের কারণে অস্তিত্ব হারাচ্ছে নদী

  • আপডেট টাইম রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৬ মার্চ বিশ্ব নদী দিবস উপলক্ষে খোয়াই নদীতে “নদী পরিভ্রমণ” আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। “মানুষের জন্য নদী” এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল হবিগঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নদী সচল না থাকলে সব কিছুরই ছন্দ পতন ঘটবে। নদী আমাদের সার্বিক পরিবেশ-প্রতিবেশ, অর্থনীতি ব্যবসা-বাণিজ্য, পরিবহন বিনোদন ইত্যাদি সকল কিছুরই উৎস। কিন্তু দিন দিন আমাদের নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে।
হবিগঞ্জের খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং নদীসহ জেলার সকল নদীর উপর চলছে নানামুখী অত্যাচার। একদিকে নদীর বুক থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, নদী দখল অন্যদিকে শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপ এর কারণে অস্তিত্ব হারাচ্ছে নদী। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্য রক্ষার ক্ষেত্রে অপরিহার্য নদী রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নজরে পড়ছে না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সমন্বয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, বিশিষ্ট রাজনীতিক মো: হাবিবুর রহমান, এডভোকেট বিজন বিহারী দাস, বিশিষ্ট চিকিৎসক পরিবেশ কর্মী এস এস আল- আমীন সুমন, আফরোজা ছিদ্দিকা, সাংবাদিক আব্দুল হালিম, তানভীর হোসেন, তারুণ্য সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম, সংস্কৃতিকর্মী মো: আবিদুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোসলেহ উদ্দিন চৌধুরী, মো: হুমায?ূন খান, মুনির উদ্দিন, এটি এম কদর আলী, মো: মইনুল ইসলাম, সমীরণ গোপ, মো: সোহান প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com