বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্কুল-কলেজ খোলার সাথে সাথে বখাটেদের উৎপাত বেড়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকার পর সম্প্রতি খোলা হলে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্কুল কলেজের প্রধান ফটকে বখাটেদের উৎপাত শুরু হয়েছে। এ নিয়ে ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। মেয়েদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিচ্ছে না। ফলে দিন দিন বখাটেদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, শায়েস্তানগরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বিকেজিসি বালিকা বিদ্যালয়, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজসহ বিভিন্ন স্কুলের প্রধান ফটকে সকাল থেকে দুপুর পর্যন্ত উঠতি বয়সী বখাটে যুবকরা স্কুলের প্রধান ফটকে অপেক্ষা করে ছাত্রীদের উত্যক্ত করতে দেখা যায়।
গত মঙ্গলবার দুপুরে একদল বখাটে জে কে এন্ড এইচ কে হাই স্কুলের গার্ডকে ধাক্কা দিয়ে গেইট খুলে স্কুলের ভেতরে প্রবেশ করে। এ সময় ছাত্রীদের মাঝে আতংক বিরাজ করে। পরে শিক্ষকরা এগিয়ে এলে বখাটেরা সটকে পড়ে। এরকম আরও কয়েকটি ঘটনা জে কে স্কুলে ঘটেছে। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com