মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘টি.এল.সি.সি’র সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সচেতন পৌরবাসী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ৫দিন ব্যাপী পৌর কর সেবা সপ্তাহ ২০২১-এ স্বতঃস্ফূর্ত ভাবে কর প্রদানে অংশ গ্রহণ করে পৌরসভাকে সহযোগিতা করবেন। পৌর কর সেবা সপ্তাহ সফল করার জন্য তিনি সম্মানীত পৌর করদাতাদের আহ্বান জানান। তিনি বলেন, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পৌর কর সেবা সপ্তাহ উদযাপন করা হবে। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে আরও বলেন, খুব শীঘ্রই আপনাদের সহযোগিতা নিয়ে পৌর ভবন নির্মাণ করতে চাই। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি গতকাল ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন-অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক মেম্বার বশীর আহমদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আ. ছোবহান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ম্যানেজার মো. আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দীন, উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক ও অরুণ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, নবীগঞ্জ আশার ম্যানেজার বিধান চন্দ্র দাশ, সাবেক সংরক্ষিত কাউন্সিলর যুথিকা রানী দাশ, ফুর্শিদা ইয়াসমিন, মোছা. রোকেয়া বেগম ও জাকিয়া আক্তার লাকী, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, আনন্দ নিকেতন সভাপতি দীপংকর ভট্টাচার্য্য, সমাজ সেবক ওয়াহিদুজ্জামান জুয়েল, নিতেশ দাশ, মাজেদা বেগম চৌধুরী, ফুলন দাশ, পারভীন আক্তার, হাছনা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com